1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

খাশোগি হত্যা: টেপ রেকর্ডিং হাতে থাকার কথা স্বীকার করতে সিআইকে নির্দেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার একটি টেপ রেকর্ডিং হাতে থাকার কথা স্বীকার করতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের এক বিচারক। মানবাধিকারকর্মীরা এই আদেশকে স্বাগত জানিয়েছেন।

এ ছাড়া কেন তারা এই টেপ ও বিভৎস হত্যাকাণ্ডের নথি গোপন রেখেছেন, তার ব্যাখ্যা দিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়কে (ওডিএনআই) নির্দেশ দেয়া হয়েছে।

ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ২০১৮ সালের ২ অক্টোবর ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে শ্বাসরোধে হত্যা করে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করে দেয়া হয়েছে।

নিজের তুর্কিশ বাগদত্তাকে বিয়ে করতে তিনি কনস্যুলেটে নথি আনতে গিয়েছিলেন। তার এই হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।

এতে সংস্কারের মাধ্যমে ভাবমূর্তি উজ্জ্বল করতে যাওয়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিপাকে পড়ে যান। সিআইএর তদন্ত বলছে, এই হত্যাকাণ্ডের জন্য যুবরাজ দায়ী। ফলে রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে যায়।

পরে যুবরাজকে সুরক্ষার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রবীণ সাংবাদিক বব উডওয়ার্ডের বইয়ের তথানুসারে, তাকে রক্ষার কথা তিনি গর্ব করে বলেছিলেন।

এই গুপ্তহত্যাসংশ্লিষ্ট গোয়েন্দা নথি পেতে তথ্যস্বাধীনতার অধীন ধনকুবের জর্জ সোরোসের প্রতিষ্ঠিত দ্য ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভ একটি মামলা করেছিল।

নিরাপত্তার কারণ দেখিয়ে সিআইএ এবং ওডিএনআই তাদের আবেদন প্রত্যাখ্যান করে নথি থাকার কথা নিশ্চিত করেনি। পরে সংস্থাটি আইনের আশ্রয় নেয়।

শুনানিতে বিচারক পল এনগেলমেয়ার ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দেন। যেখানে ট্রাম্প বলেন, আমাদের কাছে টেপ আছে।

শুনানিতে নথি প্রকাশের নির্দেশ দেননি বিচারক। তবে ট্রাম্প প্রশাসন যেখানে এই হত্যাকাণ্ডের নথি লজ্জাজনকভাবে ঢেকে রাখতে চাচ্ছে, সেখানে এটিকে একটি বড় বিজয় বলে দাবি করে ওপেন সোসাইটি।

ফাউন্ডেশনের প্রধান আইনজীবী অমৃত সিং বলেন, এই হত্যাকাণ্ডের দায়মুক্তির অবসানের দিকে এই রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys