1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

খাটের নিচ থেকে উদ্ধার হওয়া সেই তেলের ডিলার আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: এবার ডিবি পুলিশের হাতে আটক হলো উদ্ধার হওয়া টিসিবি’র সেই ভোজ্য তেলের ডিলার। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় এক বিশেষ অভিযানে তাকে মাহিগঞ্জের এক বস্তি থেকে আটক করা হয়। ওই কালোবাজারী ডিলারেরনাম আজমল উদ্দীন। তিনি সম্প্রতি যুবলীগ থেকে বহিস্কৃত। আটকের পর তাকে কোর্টে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত বুধবার রাতে রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির খাটের ভেতর থেকে টিসিবি’র নায্যমূল্যের ১২৩৮ লিটার ভোজ্যতেলা উদ্ধার করে ডিবি পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্যপার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই বাসার ভিতরে অভিনব কায়দায় বক্স খাটের ভিতরে রাখা টিসিবির দুই লিটারের ২৫৯টি এবং পাঁচ লিটারের ১৪৪টি তেলের বোতল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বোতলে সর্বমোট সয়াবিন তেল ছিল ১হাজার ১২৩৮ লিটার। যার অনুমানিক মূল্য ৯৯ হাজার ৪০ টাকা। এ সময় বাড়ির মালিক হানিফ মিয়া (৫৮) ও মালামাল সরবরাহকারী লাল মিয়াকে (৫২) আটক করা হয়েছিল।

আটক ব্যক্তিরা বেশি লাভের জন্য বিক্রির উদ্দেশ্যে টিসিবির কতিপয় ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে কিনে মজুদ করে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে সরকারি পণ্য কালোবাজারে বিক্রির সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা অনুসন্ধান করতে আটকদের সঙ্গে নিয়ে আরও অভিযান চালানো হবে বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ ওয়াহিদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys