বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

খতনা করতে গিয়ে পুরুষাঙ্গ কাটলেন হাজাম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: কুষ্টিয়ায় সাদিক (৯) নামে এক শিশুর সুন্নাতে খৎনা করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলেছেন হাজাম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর উদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত হাজাম ফুরকান আলী খলিফাকে (৭০) আটক করেছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় শিশু সাদিককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদিক স্থানীয় আকতার হোসেনের ছেলে ও উদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

অন্যদিকে, আটক হাজাম ফুরকান আলী খলিফা সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়ার মৃত আব্দুল আজিজ খলিফার ছেলে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানান, শিশু সাদিকের পুরুষাঙ্গের দুই তৃতীয়ংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে সে কতটুকু স্বাভাবিক হতে পারবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

শিশু সাদিকের বাবা আকতার হোসেন বলেন, সকাল ৯টায় ছেলের খতনা করতে হাজাম ফুরকান আলী বাড়িতে আসেন। পরে খতনা করতে গিয়ে পরপর দুইবার ক্ষুর চালিয়ে পুরুষাঙ্গের মাথা থেকে দুই টুকরো কেটে ফেলেন। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি খুব খারাপের দিকে গেলে দ্রুত ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খতনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগে হাজাম ফুরকান আলী খলিফাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys