বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কে হচ্ছেন মুকেশ আম্বানির পুত্রবধূ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

নিউজ ডেস্ক: বলিউডের বিয়েতে নাকি টাকা ওড়ে কিন্তু আম্বানিদের বিয়েতে ডলার ওড়ানো হয়। এবার আরও একবার বিয়ের সানাই বাজতে চলেছে অ্যান্টিলিয়াতে। ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে হতে চলেছে খুব শিগগিরই। তবে তার আগে হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের জন্য নাচের অনুষ্ঠানের আয়োজন করলেন মুকেশ ও নীতা আম্বানি।

রাধিকা মার্চেন্টকে এই শিল্পপতি পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই দেখা যায়। এতটাই ঘনিষ্ঠতা যে বিয়ের আগে রাধিকার জন্য নাচের অনুষ্ঠানের আয়োজনও করলেন আম্বানিরা।

গতকাল সোমবার মুম্বাইয়ে ‘আরঙ্গাত্রম’ এর আয়োজন করেছিলেন রাধিকার হবু শ্বশুর শাশুড়ি। এই ‘আরঙ্গাত্রম’ এর অর্থ হলো যারা ভারতনাট্যমের শিক্ষা সম্পূর্ণ করার পর শিক্ষার্থীদের নাচের অনুষ্ঠানের মাধ্যমে নৃত্যশিক্ষা সম্পূর্ণ বলে ধরা হয়। গত আট বছর ধরে ভারতনাট্যমের প্রশিক্ষণ নিচ্ছিলেন রাধিকা।

হবু পুত্রবধূর এই বিশেষ দিনটার কোনো কমতি রাখতে চাননি মুকেশ ও নীতা। রাধিকার অনুষ্ঠানে বলিউড থেকে এসেছিলেন সালমান খান, আমির খান, রাজকুমার হিরানির মতো ব্যক্তিত্বরা। সকলে প্রশংসা করেছেন রাধিকার নাচের।

নৃত্যশিল্পীর পাশাপাশি রাধিকার আরও একটি বিশেষ পরিচয় রয়েছে। তিনিও শিল্পপতির সন্তান। এনকোর হেলথকেয়ারের প্রধান বীরেন মার্চেন্ট এবং শৈল মার্চেন্টের মেয়ে তিনি। সমানে সমানেই সম্বন্ধ করেছেন আম্বানিরা। শোনা যাচ্ছে, ইতিমধ‍ধ্যেই নাকি অনন্তের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন রাধিকা। যদিও বিষয়টা এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি আম্বানিরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys