1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের

কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছি: আবু জাফর রাজু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্ক: কুলাউড়া উপজেলার কর্মধা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার সর্ববৃহৎ কর্মধা ইউনিয়নের অবহেলিত এক বিদ্যাপীঠ কর্মধা উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন থেকে একাডেমিক ভবন, শ্রেণীকক্ষসহ নানা সংকটে ছিল প্রতিষ্ঠানটি। অবশেষে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজুর মাধ্যমে সরকারের পক্ষ থেকে কর্মধা স্কুলে দেড় কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ভবন নির্মাণের অনুমোদন পেয়েছে।

২ অক্টোবর সোমবার শিক্ষার মান উন্নয়নে ও বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার জন্য কর্মধা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আবু জাফর রাজুকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু ।

আলোচনা সভায় কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজিব আলীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক অজয় চন্দ্র দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কর্মধা ইউপি চেয়াম্যান মো. মুহিবুল ইসলাম আজাদ, জাসদ নেতা আশিকুর রহমান ফটিক, আওয়ামীলীগ নেতা মো. আব্দল মনাফ, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, ইউপি সদস্য মশাহিদ আলী, যুবলীগ নেতা রুহুল আমিন, প্রভাষক আক্তার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ, ব্যবসায়ী নজরুল ইসলাম কায়েছ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহমদ, প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু বলেন, কাজ করতে হলে ইচ্ছে থাকতে হয়। প্রটোকল অফিসারের দায়িত্ব পাওয়ার পর থেকে কুলাউড়া উপজেলার উন্নয়নের জন্য সরকারের সকল মন্ত্রনালয় ও অধিদপ্তর থেকে নানা বরাদ্দ এনে কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছি। দায়িত্বে থাকি আর না থাকি আগামীতে সুযোগ পেলে কুলাউড়াবাসীর উন্নয়নে কাজ করে যাব । অনুষ্ঠান শেষের দিকে প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys