মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কুর্মিটোলায় পথচারীদের উপর প্রাইভেটকার, আহত ৮

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘কুর্মিটোলা বাস স্টপেজে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর প্রাইভেটকার উঠিয়ে দিলে এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকার এবং এর চালক আটক রয়েছে।

এতে আট থেকে ১০ জন আহত হয়েছে। এখনো কেউ মারা যায়নি। চার জনকে কুর্মিটোলা হাসপাতালে এবং গুরুতর আহত ছয় জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’ প্রাইভেটকারটি পুলিশ জব্দ করেছে। চালককে আটক করেছে পুলিশ।

এর আগে ২০১৮ সালের ২৯ জুলাই প্রায় একই স্থানে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছিল। জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসচাপায় মারা যান ওই দুই শিক্ষার্থী। যাদের একজন আবদুল করিম ও অন্যজনের দিয়া খানম মিম। সে ঘটনায় সারা দেশে আন্দোলন গড়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys