সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

কী কারণে মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কুয়ালালামপুরে চেরাসের একটি আবাসিক এলাকায় তিনটি ফ্ল্যাটে অভিযানকালে তাদের আটক করা হয় বলে ফ্রি মালয়েশিয়া টুডে ও দ্য নিউ স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের তথ্যানুযায়ী, আটক বিদেশি নাগরিকদের মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশি (২৫২ জন)। অন্যদের মধ্যে মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৪ ও ফিলিপাইনের দুজন রয়েছেন।
এরা কুয়ালালামপুরের নির্মাণ খাতের প্রতিষ্ঠানে এবং বিভিন্ন কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন।

এদের কাছে বসবাসের বৈধ কাগজপত্র না থাকা, পাস ও পারমিটের অবৈধ ব্যবহার, অনুমোদিত মেয়াদের বেশি সময় ধরে অবস্থান, পরিচয়পত্র না থাকাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে খবরে বলা হয়েছে।

স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়ে এবং গতিবিধি পর্যবেক্ষণের পর এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বাহরিন মহসিন। এদের বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে বলে জানান তিনি।

ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে এদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হবে। ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন এবং ১৯৬৩ সালের অভিবাসনবিধি অনুযায়ী তদন্ত করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে, সেই আবাসিক এলাকার বাসিন্দারা সেখানে অধিকসংখ্যক বিদেশিদের অবস্থান এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছিলেন বলে জানান ইমিগ্রেশন বিভাগের ওই পরিচালক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys