1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কাবুল বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: তালেবান কাবুল দখলে নেওয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন শহরের মানুষ। এর মধ্যে বিমানে দেশছাড়ার সময় কাবুলের বিমানবন্দর এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় নিহত হন পাঁচজন। তবে হুড়োহুড়ি না গুলিতে তারা নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর মধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের মিডিয়া অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, বিমানবন্দর থেকে সব ধরনের বেসামরিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে নাগরিকদের প্রতি ‘চত্বরে আক্রমণ’ না চালানো ‘লুটপাট প্রতিরোধ’ করার আহ্বান জানানো হয়।

এদিকে যেসব আফগান বিমানবন্দরে ভিড় করেছেন, তাদের ‘ঘরে ফিরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে তালেবান।

তালেবানের মুখপাত্র সোহাইল শাহীন টুইটারে বলেন, যোদ্ধাদের বলে দেওয়া হয়েছে অনুমতি ছাড়া কেউ যেন কারও ঘরে প্রবেশ না করে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys