1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

কাবা শরীফের প্রবেশপথে অত্যাধুনিক জীবাণুনাশী মেশিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২০

নিউজ ডেস্ক: সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক মাসেরও বেশি সময় ধরে মক্কার পবিত্র কাবাঘর এবং মদিনার মসজিদে নববীতে সীমিত সংখ্যক মানুষ প্রার্থনা জন্য যেতে পারছে। তবে দ্রুত মুসলমানদের সবচেয়ে পবিত্র এই দুই মসজিদ খুলে দিতে যাচ্ছে কর্তৃপক্ষ। আর তারই অংশ হিসেবে কাবা ঘরের প্রধান প্রবেশপথ কিং আব্দুল আজিজ গেটে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ মেশিন।

মসজিদগুলোর মূল প্রবেশপথে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে সবশেষ প্রযুক্তি এই জীবাণুমুক্তকরণ গেট বসানো হয়েছে।

উন্নত মানের এ মেশিনের মাধ্যমে ফটকে সেলফ স্যানিটাইজার স্প্রেসহ জীবাণু নির্বীজকরণ করার এবং থার্মাল ক্যামেরা দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। ক্যামেরাগুলোর ৬ মিটারের মধ্যে একসাথে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা, সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্ট স্ক্রিন ব্যবহার করা হবে।

সম্প্রতি, খুব শিগগিরই মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদে নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছিলেন দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস।

মক্কা ও মদিনার মসজিদ খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা সবাইকে এ বিষয়ে সুসংবাদ দিতে চাই যে, ইনশাআল্লাহ শিগগিরই এই মুসিবত কেটে যাবে। আমরা আবার আমাদের সেই তাওয়াফ, সাঈর পুরোনো চেহারায় ফিরে যাব। রাসুলের রওজা মোবারকে সালাম ও দরুদ পাঠের সেই নুরানি আভায় আবির্ভূত হবো। কিছু নিয়মনীতি মেনে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই আমরা কার্যকরী ভূমিকা গ্রহণ করব।’

সূত্র- গার্ডিয়ান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys