1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কানাডায় ১৫ জুনের মধ্যে মারা যেতে পারে ৯৪০০ মানুষ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২০

নিউজ ডেস্ক: কানাডায় আগামী ১৫ জুনের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে৯ হাজার ৪০০ জন মানুষ মারা যেতে পারেন বলে আগাম পরিসংখ্যান দিয়েছেন কানাডার চিফ পাবলিক হেলথ অফিসার ড. থেরেসা ট্যাম।

স্থানীয় সময় বৃহস্পতিবার ড. থেরেসা ট্যাম ও তার সহযোগী ডা. হাওয়ার্ড এনজু দেশটির আগামী ১০ দিনের করোনা পরিস্থিতি কেমন হতে পারে তার পরিসংখ্যান তুলে ধরেন বলে জানিয়েছে কানাডার স্থানীয় গণমাধ্যম সিবিসি নিউজ।

ওই মডেলিং পরিসংখ্যানের ওপর এক ব্রিফিংয়ে ড. থেরেসা ট্যাম বলেন, কানাডায় আগামী ১৫ জুনের মধ্যে ৯৭ হাজার ৯৯০ জন থেকে ১ লাখ ৭ হাজার ৪৫৪ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। এবং এই সময়ের মধ্যে ৭ হাজার ৭০০ জন থেকে ৯ হাজার ৪০০ জনের প্রাণ কেড়ে নেবে এ ভাইরাস।

ট্যাম ও এনজু আরও জানান, গত ১৪ দিনে কানাডায় মোট আক্রান্ত করোনা রোগীর মধ্যে ৯০ শতাংশের বেশি অন্টারিও ও কুইবেকের। কিন্তু দেশটির প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড, উত্তর-পশ্চিমাঞ্চল এবং ইউকনে এখনও পর্যন্ত কোনো সংক্রমণ ঘটেনি। এ ছাড়া নুনাভাতে আজ পর্যন্ত কোনো করোনা রোগীর সন্ধান পাওয়া যায়নি।

করোনায় মৃতদের বিষয়ে পরিসংখ্যানে বলা হয়, কানাডায় এ পর্যন্ত মোট মৃত্যুর ৯৪ শতাংশই ৬০ বা তার বেশি বয়সের। ওই বয়সের ৭১ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছে, যা সংখ্যায় ৮ হাজার ৭৪২ জন। এদের মদ্যে ৬১ শতাংশ অর্থাৎ ১ হাজার ৭২১ জনকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রসঙ্গত কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৭২৬ জন। মারা গেছে ৭ হাজার ৬৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৭৩৯ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys