মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কানাডায় নাগরিকদের বাড়িভাড়াসহ সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলা করা এবং নাগরিকদের সাহস জোগাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাড়িভাড়াসহ সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, চলমান কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রাদুর্ভাবের কারণে তার সরকার কানাডিয়ানদের অর্থনৈতিক দৈন্যদশায় পড়তে দেবে না। নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, চাকরি, বাড়িভাড়া নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। সব সরকার দেখবে। আমরা কানাডিয়ানদের আর্থিকভাবে সহযোগিতা করব। এদিকে ভাইরাসের সংক্রমণ রোধে অন্টারিও প্রভিন্সে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

করোনা প্রতিরোধের জন্য কানাডা ইতিমধ্যে একাধিক ভূমিকা এবং উদ্যোগ নিয়েছে। এরমধ্যে কানাডায় বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা, বিদেশে আটকে পড়া কানাডিয়ানদের দেশে ফেরায় সহায়তা দিতে ৫ হাজার ডলার প্রদান, দেশে ফেরার পর ১৪ দিন আইসোলেশনে থাকার পরও বেতন-ভাতা প্রদান, কানাডার প্রধান ছয়টি ব্যাংক মর্টগেজের কিস্তি পরিশোধ ছয় মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার সুযোগ, আগামী ৩০ মার্চ পর্যন্ত উপাসনালয়সহ যে কোনো স্থানে ৫০ জনের ঊর্ধ্বে জনসমাগম নিষিদ্ধ, ভাইরাস মোকাবিলায় ১ বিলিয়ন ডলার বরাদ্দ উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে দেশটিতে মারা গেছেন চার ব্যক্তি এবং আক্রান্ত হয়েছেন ৩৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ জন। প্রধানমন্ত্রী নিজে ও তার স্ত্রী সোফিয়া, বিরোধী দলের নেতা জাসমিত সিং, টরন্টো মেয়র জন টরি ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys