বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কানাডার উপকূলে স্পেনের মাছ ধরা নৌকা ডুবে নিহত ১০

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: কানাডার উপকূলে স্পেনের একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় নিউফাউন্ডল্যান্ড উপকূলে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাডুবির এ ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা গেছে। কানাডার উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে তাদের উপকূলে এনেছেন। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলছে। তীব্র বাতাসে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

বিবিসি জানিয়েছে, উপকূল থেকে ৪৫০ কিলোমিটারেরও বেশি দূরের পানিতে ডুবে যায় স্পেনের মাছ ধরার নৌকাটি। বিপদসংকেত পেয়ে কানাডা ও স্পেনের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। নৌকাটিতে মোট ২৪ জন আরোহী ছিলেন এবং তাদের ১৬ জন স্পেনের। বাকিরা পেরু এবং ঘানার নাগরিক বলে জানা গেছে।

এদিকে, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযানের সার্বক্ষণিক খবর রাখছেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys