বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা: সারাবিশ্বে মারা গেছে ৩৭৬৮৬ জন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা বিশ্বে এ পর্যন্ত মারা গেছে ৩৭ হাজার ৬৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন হাজার ৭১৬ জন।

বিশ্বব্যাপী এ ভাইরোসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের সারি। খবর বিবিসি ও আলজাজিরার।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৪৪০ জন। এর মধ্যে এক লাখ ৬৫ হাজার ৩৮৭ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৫০ জন।

এ ছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৫ লাখ ৮১ হাজার ২৭২ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫ লাখ ৫১ হাজার ৭৮০ জনের অবস্থা সাধারণ। বাকি ২৯ হাজার ৪৯২ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইউরোপীয় দেশ ইতালি ও স্পেন। দেশ দুটিতে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

ইতালিতে এখন পর্যন্ত সেখানে মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন। ইতিমধ্যে করোনাভাইরাসের উৎপত্তি স্থান চীনকেও পেছনে ফেলেছে স্পেন। সেখানে মৃত্যুর সংখ্যা ৭ হাজার ৭১৬ জন।

চীনে ৩ হাজার ৩০৫ ফ্রান্সে ৩ হাজার ২৪ জন। ইরানে ২ হাজার ৭৫৭ জন; আর যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ১৪৮ জন। যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা এক হাজার ৪০৮ জনে দাঁড়িয়েছে।

এ রোগের কোনো উপসর্গ যেমন জ্বর, গলাব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জনবহুল স্থানে চলাফেরার সময় মাস্ক ব্যবহার করতে হবে। বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাইরে থেকে ঘরে ফিরে এবং খাবার আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys