বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা শেষে স্কুলে ফিরবে না কোটি মেয়ে: উদ্বিগ্ন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: ইউনেসকোর প্রধান আশঙ্কা প্রকাশ করেছেন, বিশ্বজুড়ে করোনার বিধিনিষেধ তুলে নেয়ার পরেও ১ কোটি ১০ লাখ মেয়ে শিক্ষার্থীর স্কুলে ফেরা হবে না। বৃহস্পতিবার কঙ্গো প্রজাতন্ত্র সফরকালে তিনি এই আশঙ্কার কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আজুলে দুঃখ প্রকাশ করে বলেন, অনেক দেশে করোনায় স্কুল বন্ধের কারণে দুর্ভাগ্যক্রমে এই ক্ষতি হচ্ছে। আমাদের অনুমান, সারা বিশ্বে ১ কোটি ১০ লাখ মেয়ে স্কুলে ফিরতে পারবে না।

বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ফ্রান্সের সাবেক এই সংস্কৃতিমন্ত্রী।

কঙ্গোর রাজধানী কিনসাসার একটি হাইস্কুল পরিদর্শন করেন অড্রে আজুলে। দেশটিতে দিন কয়েক আগে ২০২০-২১ স্কুল শিক্ষাবর্ষ শুরু হয়েছে।

মেয়েদের স্কুলে পড়াশোনার সুযোগের বিষয়টি ইউনেসকোর একটি অগ্রাধিকার বলে উল্লেখ করে সংস্থাটির প্রধান বলেন, দুর্ভাগ্যক্রমে মেয়েদের জন্য শিক্ষা এখনো খুব অসম রয়ে গেছে।

জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী করোনা ১৯০ দেশের ১৬০ কোটি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করেছে; এমন এর আগে কখনো হয়নি। এই সংকটে যে ৯৪ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত, তাদের ৯৯ শতাংশ নিম্ন এবং নিম্ন-মধ্যম আয়ের দেশের।

করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারিসহ নানান বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ করে দেয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান। কোনো কোনো দেশে করোনার প্রকোপ তুলনামূলকভাবে কমে আসার পরিপ্রেক্ষিতে সতর্কতার সঙ্গে স্কুল খুলে দেয়া হচ্ছে। তবে বাংলাদেশে গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys