বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: করোনা মহামারি মোকাবিলা এবং টিকা কার্যক্রম সফলভাবে শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।

বাংলাদেশ সরকারের ভ্যাকসিন কার্যক্রমের প্রশংসা করে মনমোহন প্রকাশ বলেন, সফলভাবে টিকা কর্মসূচি চালিয়ে যাওয়া এশিয়ার তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম।

সাক্ষাৎকালে করোনা ভ্যাকসিন কর্মসূচিতে বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা করতে এডিবির প্রস্তাবের কথা জানান এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

আলাপকালে ঢাকা-বরিশাল-পটুয়াখালী-পায়রা রেললাইন নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

করোনার ক্ষতি পোষাতে বাংলাদেশের সকল অর্থনৈতিক সেক্টর খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপোযোগী সিদ্ধান্তের প্রশংসা করেন মনমোহন প্রকাশ।

সাক্ষাৎকালে এডিবির দুটি বই—‘এশিয়া’স জার্নি টু প্রসপারিটি: পলিসি, মার্কেট অ্যান্ড টেকনোলোজি ওভার ফিফটি ইয়ার্স’ এবং ‘সাউথইস্ট বাংলাদেশ ইকোনোমিক করিডোর কমপ্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান’ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys