1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনা ভাইরাস ঠেকানোর সুযোগ কমে আসছে: ডব্লিউএইচও

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর সুযোগ দিন দিনে সংকীর্ণ হয়ে আসছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ডা. টেডরস আধানম গেব্রেয়াসাস।

কোভিড-১৯ নামক ভাইরাসটিতে আক্রান্তদের সঠিক সংখ্যা নিয়ে চীনের সঙ্গে যোগসূত্র নিশ্চিত হতে না পারার উদ্বেগ দিয়ে এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। খবর বিবিসি।

ডা. টেডরস বলেন, ভাইরাসটিকে ঠেকানোর মতো সুযোগ সীমিত বা সংকীর্ণ হয়ে আসছে। চীনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও সংক্রমণের ধরণ উদ্বেগজনক। চীনসহ অন্যান্য দেশ যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে এ রোগের প্রাদুর্ভাব ঠেকানোর এখনো সুযোগ রয়েছে। সম্ভাব্য মহামারি ঠেকাতে সব দেশকে আরও বেশি প্রস্তুত থাকতে হবে। যেসব দেশ স্বাস্থ্য ব্যবস্থাপনায় দুর্বল, সেখানে এ রোগের বিস্তার নিয়ে তারা উদ্বেগে রয়েছেন।

তিনি আরও বলেন, যে সব সংক্রমণের ক্ষেত্রে প্রাদুর্ভাবের সাথে কোন যোগসূত্র পাওয়া যাচ্ছে না অর্থাৎ প্রাদুর্ভাবের শিকার এলাকায় ভ্রমণ করার কোন উল্লেখ নেই অথবা আগে কোন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসারও কোন উল্লেখ পাওয়া যাচ্ছে না সেসব সংক্রমণ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে।

পরে নতুন করে যাতে প্রাদুর্ভাব শুরু না হয়, এবং তা ঠেকাতে দেশগুলোকে আরো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেডরস আধানম গেব্রেয়াসাস।
উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশে আবিষ্কৃত নতুন এই ভাইরাসটিকে প্রাতিষ্ঠানিক ভাবে কোভিড-১৯ নাম দেওয়া হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে এপর্যন্ত ৭৬,২৮৮ জন এবং আক্রান্তদের মধ্যে মারা গেছে ২,৩৪৫ জন ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys