1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

করোনা পরিস্থিতিতে ভারতের পাশে গুগল ও মাইক্রোসফট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: ভারতের চলমান করোনা পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। উভয় কোম্পানির শীর্ষ কর্মকর্তা দুজনেই ভারতীয় বংশোদ্ভুত।

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সোমবার একটি টুইট বার্তায় বলেন, ভারতের বর্তমান করোনা পরিস্থিতি দেখে আমি সত্যিই উদ্বিগ্ন। আমি কৃতজ্ঞ যে করোনার বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্র ভারত সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। ভারতকে সব রকম সাহায্যের চেষ্টা করছে বাইডেন প্রশাসন। প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন সরবরাহে প্রযুক্তিগত দিক থেকে মাইক্রোসফট ভারতের জন্য সাহায্য চালিয়ে যাচ্ছে।

এদিকে গুগলের সিইও পিচাই জানিয়েছেন, ১৩৫ কোটি রুপি আর্থিক সহযোগিতা করবেন ভারতকে। করোনাতে আক্রান্তদের চিকিৎসা, প্রয়োজনী সরঞ্জাম, কেনার জন্য এই অর্থ সাহায্য করা হচ্ছে।

ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুন্দর পিচাই টুইটে লিখেছেন, ভারতের করোনা পরিস্থিতি দেখে আমি বিধ্বস্ত। চিকিৎসা সামগ্রী এবং ঝুঁকির মধ্যে রয়েছে যে সব মানুষেরা তাদের গিভ ইন্ডিয়া, ইউনিসেফের মাধ্যমে সাহায্য করা হবে। এজন্য গুগুল এবং গুগুল ব্যবহারকারীরা ১৩৫ কোটি রুপির তহবিল গঠন করেছে।

গুগুলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ভাবে আর্থিক সাহায্য করা হচ্ছে। প্রথমটির মাধ্যে ২০ কোটি রুপি প্রদান করা হবে মহামারির কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের। দ্বিতীয়টি ইউনিসেফের কাছে দেওয়া হবে ভারতের প্রয়োজনীয় অক্সিজেন ও পরীক্ষা সরঞ্জাম ও চিকিৎসার জরুরি সরঞ্জাম সরবরাহের জন্য।

উল্লেখ্য, ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, সৌদি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ভারতের পাশে আছেন বলে আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys