1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

উইডেভস এ অনুষ্ঠিত হলো “ডিজিটাল মার্কেটার্স মিটআপ ”

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত মাল্টিভেন্ডর ই-কমার্স প্লাগিন দোকান এর নির্মাতা প্রতিষ্ঠান উইডেভস লিমিটেড এর আয়োজনে
অনুষ্ঠিত হলো ‘ডিজিটাল মার্কেটার্স মিটআপ ২০২৩’। রাজধানীর মিরপুর ডিওএইচএস এ অবস্থিত উইডেভস
এর প্রধান কার্যালয়ে ঢাকার ডিজিটাল মার্কেটার ও তথ্যপ্রযুক্তি খাতের স্বনামধন্য পেশাদার ব্যক্তিবর্গ
এ আয়োজনে উপস্থিত ছিলেন ।

 

দেশের তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল প্রফেশনালদের পারস্পরিক সৌহার্দ্য এবং
ডিজিটাল যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে আমন্ত্রিত বক্তারা বিশ্বজুড়ে ডিজিটাল মার্কেটিং ও কৃত্তিম বুদ্ধিমত্তা এর বর্তমান
অগ্রগতি, চ্যালেঞ্জ, ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও যুগোপযোগী কৌশল, পারস্পারিক সহায়তা, আন্তর্জাতিক বাজারে ডিজিটাল মার্কেটার ও তথ্যপ্রযুক্তি পেশাদারদের চাকরির বাজার, এবং
উদ্যোক্তাদের সফল হওয়ার কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে, উইডেভস লিমিটেড এর কর্ণধার, প্রতিষ্ঠাতা ও সিটিও তারেক হাসান এবং সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ নিজাম উদ্দিন ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের নিয়ে পারস্পরিক সহযোগিতামূলক এবং
নিজেদের চিন্তা বিকাশের জন্য একটি ডিজিটাল মার্কেটার্স কমিউনিটি গড়ে তোলার জন্য আন্তরিকভাবে
প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

‘ডিজিটাল মার্কেটিং এর প্রগতিশীল এ বিশ্বে, এগিয়ে থাকতে হলে অবশ্যই নতুনত্ব গ্রহণ করতে হবে এবং
নতুন প্রবৃদ্ধির প্রচ্ছদে খাপ খাইয়ে নিতে হবে- বলেন, থিমআইলস এর সিএমও এবং উইডেভস এর প্রাক্তন
মার্কেটিং বিভাগের প্রধান ও বর্তমান উপদেষ্টা আতিকুর রহমান তন্ময়।

এছাড়াও আয়োজিত এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন, মাঈনুল কবীর অয়ন, সিএমও, স্টাফ এশিয়া লি:, মো: ইকরাম, হেড অফ ব্র্যান্ডিং, কোডার্সট্রাস্ট বাংলাদেশ, মো: ফারুক খান, প্রতিষ্ঠাতা এবং সিইও, খান আইটি, নাজমুল আহমেদ, ফাউন্ডার, নাজম কনসালট্যান্ট, লিটন আরিফিন, ফাউন্ডার এবং সিইও, পিক্সার ল্যাব, আতিকুর রহমান তন্ময়, প্রাক্তন মার্কেটিং বিভাগীয় প্রধান ও বর্তমান উপদেষ্টা, উইডেভস এবং, সিএমও, থিমআইলস, মোজতাহিদুল ইসলাম, সিইও, অনলাইন টেক একাডেমি, মো: নাজির হোসেন, হেড অফ এইচ আর, উইডেভস এবং সিইও, উই একাডেমি, ইভেন্টটিতে ২০০ জনেরও বেশি ডিজিটাল মার্কেটিং- এ সংশ্লিষ্ট পেশাজীবী অংশগ্রহণ করেন।

মিটআপের প্রধান লক্ষ্য ছিল ডিজিটাল মার্কেটিং এর চ্যালেঞ্জগুলোকে বিশেষজ্ঞ আলোচনার মাধ্যমে তুলে ধরা এবং
অভিজ্ঞতা, জ্ঞান ও মত বিনিময়ের মাধ্যমে সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার ধারা বজায় রাখা।

বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys