1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইন নিষিদ্ধ করল ফ্রান্স

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২০

নিউজ ডেস্ক: কভিড-১৯ রোগীদের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরকুইনের ব্যবহার নিষিদ্ধ করেছে ফ্রান্স। বুধবার ফ্রান্স সরকার এক আদেশে জানিয়েছে, আগের যে আদেশে কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরকুইন ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছিল তা বাতিল করা হলো। এখন থেকে এ রোগীদের ক্ষেত্রে এ ওষুধ আর ব্যবহার করতে পারবে না হাসপাতালের ডাক্তাররা।

ফ্রান্সের এ সিদ্ধান্ত আসলো বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ম্যালেরিয়ার এ ওষুধের পরীক্ষামুলক প্রয়োগ স্থগিতের দুইদিন পর। এ ওষুধ মানব দেহের জন্য কতটুকু নিরাপদ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডব্লিউএইচও। ব্রিটিশ জার্নাল ল্যানসেট জানায়, যে সব রোগীদের ম্যালেরিয়ার এ ওষুধ দেয়া হয় তাদের মধ্যে মৃত্যুর হার বেশি এবং হৃদযন্ত্রেও সমস্যা হয়। এছাড়া আরো হাতাশাজনক পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে এ ওষুধে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ওষুধ ব্যবহারে ব্যাপক আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রেও হাইড্রোক্সিক্লোরকুইন নিরাপদ প্রমাণ হয়নি। সোমবার ডব্লিউএইচও জানিয়েছে, কভিড-১৯ রোগীদের ক্ষেত্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কভিড-১৯ চিকিৎসায় বিশ্বে অনুমোদিত অন্য যেসব ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলছে, তা চলবে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys