মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনায় যুক্তরাজ্যে ২য় বাংলা‌দে‌শির মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলা‌দে‌শির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাজ্যে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হল।
শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টায় রয়েল লন্ডন হাসপাতালে ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। তার গ্রামের বাড়ি সিলেটে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর বাসিন্দা ছিলেন তিনি।

জানা যায়, গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে তিনি রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হন। ভর্তির ৮ দিন পর তিনি মারা যান।

এর আগে রোববার (০৮ মার্চ) যুক্তরাজ্যে এক বাংলাদেশি বংশোদ্ভূতের মৃত্যুর খবর জানায় ব্রিটিশ স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys