শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনায় মারা গেলেন অভিনেতা কে এস ফিরোজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা খন্দকার শাহেদ উদ্দিন ফিরোজ (কে এস ফিরোজ)। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

বুধবার ভোর ৬টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার মেয়ে নাদিয়া ফিরোজ।

তিনি বলেন, ‘বাবা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ২৮ আগস্ট তার করোনাভাইরাস ধরা পড়ে। অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকায় ৩০ আগস্ট তাকে সিএমএইচে নেয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় দুইবার বাবার স্ট্রোক হয়। বুধবার দ্বিতীয় স্ট্রোকে বাবার মৃত্যু হয়েছে।’

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কে এস ফিরোজকে তার শেষ ইচ্ছা অনুযায়ী বুধবার বাদ জোহর বনানী সেনানিবাস কবরস্থানে দাফন করা হবে বলে জানান নাদিয়া।

৭৬ বছর বয়সী কে এস ফিরোজ মঞ্চ এবং ছোট ও বড় পর্দায় যুগপৎ অভিনয় করেছেন। তিনি নাট্যদল থিয়েটারের জ্যেষ্ঠ সদস্য ও সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys