বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনায় জার্মানিতে ২৪ ঘণ্টায় ২৮৫ মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৮৬ জন। এ সময়ের মধ্যে এ রোগে মৃত্যু হয়েছে ২৮৫ জনের। মহামারি এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশটিতে একদিনে এত প্রাণহানির ঘটনা ঘটেনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, মৃতের সংখ্যা বাড়লেও জর্মানিতে আক্রান্তের হার কমেছে বলে জানিয়েছে দেশটির সংক্রমণ রোগবিষয়ক গবেষণা কেন্দ্র রবার্ট কক ইনস্টিটিউট।

গত একদিনে জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৪৮৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৭ হাজার ৫৮৩, যা একদিনে সর্বনিম্ন আক্রান্ত দিনগুলোর মধ্যে একটি।

জার্মানিতে আক্রান্তের সংখ্যা সোয়া লাখ ছাড়ালেও মৃত্যুহার তুলনামূলক কম। দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হজার ৪৯৫ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys