বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনায় আক্রান্ত সিএনএন উপস্থাপিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তিনি নিজেই এ খবর জানিয়েছেন বলে জানায় সিএনএন।

ইনস্টাগ্রাম পোস্টে বাল্ডউইন লেখেন, আমি ঠিক আছি। এটা হঠাৎ করেই গতকাল দুপুরে এসেছে। সর্দি, ব্যথা, জ্বর।

বাল্ডউইন সিএনএন এর দ্বিতীয় উপস্থাপক যার করোনা পজিটিভ পাওয়া গেছে। এর আগে চলতি সপ্তাহের প্রথমে ক্রিস কুয়োমো নামে আরেক উপস্থাপকেরও করোনা ধরা পড়ে।

ব্রুক বাল্ডউইন কাজ করেন সিএনএন এর নিউ ইয়র্ক সিটির অফিসে। তিনি সব নিয়মকানুন মেনে চলছেন এবং শিগগিরই সুস্থ হয়ে আবার পর্দার সামনে ফিরবেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys