মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনাভাইরাস আক্রান্ত নাগরিকরা দেশে ফেরায় ট্রাম্পের রাগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাস আক্রান্ত হলেও দেশগুলো নাগরিকদের ফিরিয়ে নিয়েছে নিজ নিজ দেশে। কিন্তু জাপান থেকে করোনাআক্রান্ত নাগরিকদের যুক্তরাষ্ট্রে ফেরানোয় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ শনিবার দ্য ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে সিএনএন। এই সপ্তাহে করোনাভাইরাস টেস্টে পজিটিভ ১৪ নাগরিককে জাপান থেকে ফেরত নেয়া হয় যুক্তরাষ্ট্রে। তাদের কোয়ারেন্টাইন করে রাখা হবে।

ট্রাম্পকে নাকি আগে বলা হয়েছিল, জাপানের উপকূলে ডায়মন্ড প্রিন্সেস জাহাজে থাকা নাগরিকদের দুটি বিমানে দেশে ফেরানো হবে। তবে যারা করোনায় আক্রান্ত তাদের দেশে ফেরানো হবে না। পরে পররাষ্ট্র দফতর ও স্বাস্থ্য কর্মকর্তারা ভাইরাস সংক্রমণ হয়েছে এমন নাগরিকদেরও ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। এতে ভাইরাস মোকাবেলায় ট্রাম্প প্রশাসন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫-এ।
প্রসঙ্গত, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে করোনাভাইরাসে ৬০০ এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। জাহাজটিতে মোট যাত্রী ছিল ৩ হাজার ৭০০ জন। যাদের ভাইরাস ধরা পড়েনি তাদের জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys