রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনাভাইরাসের পর চীনে এবার বার্ডফ্লু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: চীনে মহামারী করোনাভাইরাসের পর এবার এইচ৫এন১ ভাইরাসজনিত বার্ডফ্লু দেখা দিয়েছে।

এইচ৫এন১ ভাইরাসের কারণে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা হয়ে থাকে। এটি বার্ডফ্লু নামেই পরিচিত।

দেশটির হুনানপ্রদেশের শাওয়্যাং শহরের একটি পোলট্রি ফার্মে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে। খবর বিবিসির।

পাখি থেকে মানবদেহে সংক্রমণের এ ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় হুনানে নিধন করা হয়েছে প্রায় ১৮ হাজার মুরগি।

চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানায়। তাদের পক্ষ থেকে বলা হয়, ওই পোলট্রি ফার্মে ৭ হাজার ৮৫০টি মুরগি বার্ডফ্লুতে আক্রান্ত হয়ে সাড়ে ৪ হাজার মারা যায়। পরে বার্ডফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১৭ হাজার ৮২৮টি মুরগি নিধন করা হয়।

২০১৫ সালে চীনের সিচুয়ানপ্রদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। তবে এটি অন্য প্রাণঘাতী ভাইরাসের তুলনায় কিছুটা দুর্বল বলে ধারণা করা হয়।

নতুন করে ছড়ানো এ ভাইরাসে এখনও কোনো মানুষের আক্রান্ত হওয়ার খবর মেলেনি। তবে পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য সর্বোচ্চ সতর্কতায় রয়েছে চীনা কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys