বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনাক্রান্ত আফসানা মিমি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন ছোটপর্দার তারকা মুখ আফসানা মিমি। আজ বৃহস্পতিবার তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

তিনি জানান, ৭-৮ দিন আগে আফসানা মিমির করোনা পজিটিভ আসে। এরপর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন। কিন্তু তার আগে থেকে অ্যাজমার সমস্যা থাকায় শারীরিক সমস্যা পোহাতে হচ্ছিলো। শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে হাসপাতালে যেতে হচ্ছে।

নব্বই দশকে মঞ্চ নাটক দিয়ে নাট্যকর্মী হিসেবে কাজ শুরু করেন আফসানা মিমি। নাগরিক নাট্য সম্প্রদায়ের নিয়মিত সদস্য হিসেবে কাজ করেন বেশ কয়েক বছর। ক্যারিয়ারের শুরুতে টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তারপর থেকে তিনি বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বিগত কয়েক বছর ধরে টেলিভিশনের নাটক নির্মাতা হিসেবে কাজ করছেন। সেই সাথে শিশুদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে তাঁর প্রতিষ্ঠিত স্কুল ‘ইচ্ছেতলা’ নিয়মিত কাজ করে যাচ্ছে।

গেল নভেম্বরে তিন বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys