1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

করোনা: ১০ হাজার ছাড়িয়েছে ফ্রান্সে মৃতের সংখ্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত রোগী ১১২৯৫০ জন। মৃতের সংখ্যা ১০৮৬৯। সুস্থ হয়েছেন ২১২৫৪ জন।

ফ্রান্সের বৃদ্ধাশ্রমগুলোতে সংকট গুরুতর বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক জেরোম সালমোঁ। সরকার দু’ দফায় লকডাউন বাড়ালেও ফরাসিরা তাতে গুরুত্ব কম দেয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

আর এতে আতঙ্কগ্রস্থ রয়েছেন প্রবাসী বাংলাদেশিসহ ফ্রান্সে বসবাসরত সকলেই।

পূর্বের ঘোষণা অনুযায়ী চলমান লকডাউন ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা। কিন্তু স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্য এবং অবস্থা বিবেচনায় ধারণা করা হচ্ছে লকডাউন আরও ১৫ দিন বাড়তে পারে।

স্বাস্থ্য বিভাগের সূত্র মতে ফ্রান্সে এ পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ২৫৪ জনকে করোনা টেস্ট করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys