1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

করোনা: ফ্রান্সে সিজুরসহ সব ডকুমেন্টের মেয়াদ বেড়েছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস জনিত সংকটের কারণে ফ্রান্সে মেয়াদ বেড়েছে বিদেশীদের সবধরনের ডুকমেন্টের। মানবিক দিক বিবেচনা করে এ সংক্রান্ত বিল ইতোমধ্যে ফ্রান্স সংসদে পাস হয়েছে। সংকটকালীন এই সময়ে যাদের কার্ডের মেয়াদ শেষ হয়েছে অথবা শেষের পথে তারা এ সুবিধার আওতায় পড়বেন।

সংসদে পাস হওয়া বিলে ফ্রান্সে বসবাসের অনুমতি কার্ড (সিজুর) এর মেয়াদ বাড়ানো হয়েছে ৬ মাস। এছাড়া যারা ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় আবেদন করেছিলেন, তাদের সত্যায়নপত্র (রিসিপিসি) এর মেয়াদও বেড়েছে। যাদের রিসিপিসির মেয়ার আগামি ১৫ জুনের মধ্যে শেষ হবে, তাদের রিসিপিসির মেয়াদ আরও ৩ মাস বাড়িয়ে দেয়া হয়েছে।

ডকুমেন্টের মেয়াদ বাড়ার পাশাপাশি আশ্রয় আবেদনকারীদের আর্থিক সহায়তাও বাড়ানো হয়েছে। আবেদনকারী যাদের আর্থিক ভাতা গত মার্চে শেষ হওয়ার কথা ছিল, সংকট বিবেচনা করে আগামি ৩১ মে পর্যন্ত তা বাড়ানো হয়েছে। একইভাবে শরণার্থীদের সুবিধা বেড়েছে আগামি ৩০ জুন পর্যন্ত। এর আগে ফ্রান্সে সবধরণের স্বাস্থ্যবীমার মেয়াদও বাড়ানো হয়।

ফ্রান্স সরকারের এমন সিদ্ধান্তে ডকুমেন্ট নিয়ে দুশ্চিন্তাগ্রস্থ বাংলাদেশীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একাধিক প্রবাসী বাংলাদেশী জানান- সিজুরসহ অন্যান্য কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গেলে তারা বারবার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে কোনো সাড়া পাচ্ছিলেন না। এ নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না তাদের। কিন্তু ফ্রান্স সংসদে নেয়া এমন সিদ্ধান্ত তাদের স্বস্তি দিয়েছে।

ফ্রান্সের বিল পাঠ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্তানে। পরে সদস্যরা দুই মাসের বন্দীদশা ও কঠিন সংকট বিবেচনায় এনে বিলটি পাসে সম্মতি দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys