রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনায় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২০

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক (জেডি) শেখ ফরিদ উদ্দিন সোয়াদ মারা গেছেন। তি‌নি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছি‌লেন। সোমবার সকা‌লে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্ত্রী ও ৬ বছরের এক ছেলে রেখে গেছেন ফরিদ উদ্দিন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ফরিদ মারা গেছেন। তবে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সেটি ডেথ সার্টিফিকেট পেলে নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, ২০১০ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys