1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কবরীর ছেলে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেত্রী ও মুক্তিযোদ্ধা সারাহ বেগম কবরীর ছেলে শাকের চিশতী। করোনার পরীক্ষা শেষে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। আজ সোমবার দুপুরে হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেন শাকের চিশতী।

শাকের বলেন, ‘ফুসফুসের সিটিস্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট হাতে পাইনি। জ্বর, স্বাদ-গন্ধ না পাওয়ার না পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন ৯৫–এর নিচে নেমে যাওয়ায় ঘাবড়ে যাই। তাই দ্রুত পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে ভর্তি হয়ে যাই।’

গত ৫ এপ্রিল পরীক্ষায় কবরীর করোনা শনাক্ত হয়। সেদিন রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ শয্যা খালি না থাকায় পরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কবরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

জানা গেছে, কবরী হাসপাতালে ভর্তির পর থেকেই সঙ্গে ছিলেন ছেলে শাকের চিশতী। পাঁচ ছেলের মধ্যে বড় তিন ছেলে দেশের বাইরে এবং ছোট ছেলে অটিজমের সমস্যা থাকায় মায়ের যাবতীয় দেখভালের দায়িত্ব পড়ে শাকের চিশতীর ওপর। মাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি সবই করতে হয়েছে শাকেরকে। শাকের তার বন্ধু ও কবরীর কাছের কয়েকজনকে নিয়েই মায়ের জানাজা থেকে শুরু করে কবরে নামানো পর্যন্ত ছিলেন শাকের। মায়ের মৃত্যুর দুদিন পর করোনার উপসর্গ দেখা দিলো তার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys