1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

কন্যাকে সামনে আনলেন কোহলি-আনুষ্কা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: চলতি মাসের ১১ তারিখ বাবা হয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। মুম্বাইয়ের এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন বিরাটপত্মী আনুষ্কা শর্মা। এবার নিজেদের সদ্যজাত সন্তানকে প্রকাশ্যে আনলেন এই জনপ্রিয় দম্পতি।

কোহলি-আনুষ্কার কন্যাকে দেখার জন্য উদগ্রীব ছিলেন নেটিজেনরা। গত মাসে জন্ম হলেও আজ সোমবার (১লা ফেব্রুয়ারি) মেয়েকে সামনে আনলেন ক্রিক-বলি দম্পতি। এমনকি করোনার কারণে সর্তকতা হিসেবে নিকটাত্মীয়দেরও হাসপাতালে দেখা করার অনুমতি দেয়া হয়নি।

ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে মেয়ের ছবি পোস্ট করে আনুষ্কা লিখেন, ‘আমরা আমাদের জীবনে অনেক সুখি ছিলাম। কিন্তু আমাদের কন্যা ভামিকা আনন্দ ষোলআনা পূর্ণ করেছে। তাকে নিয়ে আমাদের জীবন সম্পূর্ণ। আশীর্বাদ, শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

গত বছর ২৭ আগস্ট সোশ্যাল মিডিয়ায় আনুষ্কার সন্তানসম্ভবার কথা জানান কোহলি।
কিন্তু তার পরেও নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ত্রয়োদশ সংস্করণেও বিরাটের সঙ্গী হয়েছেন আনুষ্কা।

অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের পরই সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে আসেন কোহলি। তারপর থেকে নিয়মিত আনুষ্কার পাশে দেখা গিয়েছে ভারত অধিনায়ককে।

২০১৭ ডিসেম্বরে ইতালিতে এক রাজকীয় অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মাকে বিয়ে করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys