সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কঠোর বিধিনিষেধে আন্তর্জাতিক যাত্রীদের জন্য চালু থাকছে অভ্যন্তরীণ ফ্লাইট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: চলমান কঠোর বিধিনিষেধে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য দেশের ভেতরে ফ্লাইট চালু রাখার অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

করোনা সংক্রমণের চলমান পরিস্থিতি ঠেকাতে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। আজ শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হয়ে এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত।

এতে বলা হয়, ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা ও নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের বহন করবে।

কঠোর বিধিনিষেধে আন্তর্জাতিক যাত্রীদের জন্য চালু থাকছে অভ্যন্তরীণ ফ্লাইট

এক্ষেত্রে, আন্তর্জাতিক যাত্রীদের এয়ার টিকেট ও অন্যান্য কাগজপত্র থাকতে হবে। এছাড়া, ফ্লাইটগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

গত ১৩ জুন বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঈদের কারণে ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল। এরপর ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys