শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ওমিক্রন ঠেকাতে ছুটি বাতিলের আহ্বান ডব্লিউএইচও’র

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে ঠেকাতে বড়দিনের ছুটির পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বব্যাপী ওমিক্রন ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য রক্ষার জন্য এমন পদক্ষেপ নেওয়ার কথা বলছে দেশটি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস এই আহ্বান জানান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, ‘একটি জীবনকে বাতিলের খাতায় ফেলে দেওয়ার চেয়ে একটি অনুষ্ঠান বাতিল করা ভালো। আর জীবন বাঁচাতে হলে এই কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরও ভলেন, ‘প্রমাণ পাওয়া গেছে যে ওমিক্রন, ডেল্টার চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে।’

এদিকে করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন হিসেবে পরিচিতি পাওয়া ওমিক্রনের সংক্রমণ দিনদিন গুরুতর রূপ নিচ্ছে যুক্তরাজ্যে। এ পর্যন্ত দেশটিতে ওমিক্রন ধরনে আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন; গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ১০৪ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে, এমন অবস্থা যদি অব্যাহত থাকে, তবে যুক্তরাজ্যের জন্য সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys