1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ওমকে বিয়ে করলেন শ্রাবন্তী!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: সেই আমেজ উস্কে দিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেতা ওম সাহানির সঙ্গে হাজির হলেন বর-কনের বেশে। তাহলে কি চতুর্থবারের মতো বিয়ে করলেন এ অভিনেত্রী?

যে ছবি প্রকাশ হয়েছে সেখানে দেখা যায়, লাল বেনারসি, গা ভর্তি সোনার গহনা, মাথায় লাল সিঁদুর আর ফুলের মালায় সেজে বাঙালি কনে শ্রাবন্তী। পাশে পাঞ্জাবি পরে, টোপর মাথায় ও ফুলের মালা গলায় পরে তৈরি বর ওম।

এই ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন শ্রাবন্তী নিজেই। তবে বাস্তবে এ অভিনেত্রী ও অভিনেতা সাত পাকে বাঁধা পড়েননি। শ্রাবন্তী ও ওম ‘ভয় পেও না’ নামের সিনেমায় জুটি বেঁধেছেন। এই সিনেমার পোস্টারের শুটে বর-কনে সেজে অংশ নিয়েছেন টলিউডের এই জুটি।

জানা গেছে, ‘ভয় পেও না’ সিনেমাটি নির্মাণ করছেন যাচ্ছে নবাগত নির্মাতা অয়ন দে। আসছে বছরের শুরুতে চার জানুয়ারি শুরু হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। এতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ওম-শ্রাবন্তীকে।

তবে এবারই প্রথম নয়, এর আগেও একসঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শ্রাবন্তী-ওম। এর আগে তাদের ‘হল্লোড়’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys