রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

এ মাসেই মা হচ্ছেন নুসরাত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: কথা ছিল সেপ্টেম্বর মাসেই মা হবেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। কিন্তু শেষ মুহূর্তে পালা বদলের পালা, ততটাও অপেক্ষা করতে হবে না ভক্তদের। এবার জানা গেল, চলতি মাসের শেষের দিকেই অর্থাৎ আগস্টেই সন্তানের মুখ দেখবেন নুসরাত।
ঠিক কবে হাসপাতালে যাবেন নুসরাত? তা নিয়ে এবার জল্পনা তুঙ্গে। কলকাতার সংবাদমাধ্যমগুলো তার বাড়ির সামনে কড়া নজরদারি রেখেছে বলেও জানা গেছে।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। মেকআপ ছাড়া মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা তিনি বেশ উপভোগ করছেন বোঝাই যাচ্ছে

মা হওয়ার খবর গোপন রাখতে চাইলেও পারেননি নুসরাত। চিত্রনায়িকা শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীর সঙ্গে নুসরাতের পার্টি করার ছবি হঠাৎই ভাইরাল হয়েছিল। তখনই প্রথম নুসরাতের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসে। যদিও এর কয়েক সপ্তাহ পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন নুসরাত নিজেই।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে গেল বছরই তারা আলাদা হয়ে গেছেন।

বর্তমানে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত। নিখিলের সঙ্গে বিচ্ছেদ এবং যশের সঙ্গে প্রেমের ইস্যুতে নানা সমালোচনার শিকার হচ্ছেন এই অভিনেত্রী। তবে সব কিছুকে পাশ কাটিয়ে মাতৃত্বের সময়টাকে নিজের মতো উপভোগ করছেন। প্রথমবার মা হওয়ার মধুর অনুভূতির অপেক্ষায় জনপ্রিয় এই নায়িকা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys