বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

এলাকায় গেলে মানুষ গালি দেয়: অর্থমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেই সাথে সড়ক সচিবকে প্রজেক্ট বন্ধের হুমকিও দিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি মিলনায়তনে সড়ক ও জনপথ অধিদফতরে আয়োজিত ‘মহাসড়কের লাইফ টাইম চ্যলেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, রাস্তার অবস্থা এতো খারাপ যে এলাকায় গেলে মানুষ গাল দেয়, গাড়ির গ্লাস নামাতে পারি না। প্রধানমন্ত্রী হাজার বার বলার পরেও সড়কের কাজ ঠিক হয় না। প্রতি বছর সড়কের জন্য ২৫/৩০ হাজার কোটি টাকা বাজেটে দিচ্ছি। এর পরেও সড়ক ভালো হয় না। এত রাস্তার প্রকল্প নেয়া হচ্ছে কেনো?

তিনি সড়ক সচিবকে উদ্দেশ্য করে বলেন, ‘মনের আনন্দে প্রজেক্ট নিয়ে আসেন! সব বন্ধ করে দেবো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys