1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

এবার ৩০ লাখ ডলার বিনিয়োগ হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: চীন এবং বাংলাদেশের যৌথ মালিকানাধীন শিপ-স্মার্ট ডাটা টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি উচ্চ প্রযুক্তির ডাটা সংযোগকারী ক্যাবল উৎপাদনকারী শিল্প স্থাপন করতে যাচ্ছে।

এই শিল্প স্থাপনের মাধ্যমে ইপিজেডের পণ্য তালিকায় এবং দেশের রফতানি খাতে সংযোজিত হতে যাচ্ছে নতুন পণ্য। ৩০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে এই কারখানা বার্ষিক ১ কোটি ৪০ লাখ পিস এইচডিএমআই ক্যাবল এবং ল্যান ক্যাবল উৎপাদন করবে। শিপ-স্মার্ট ডাটা টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানি ৭৪০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলামের উপস্থিতিতে সম্প্রতি ঢাকায় বেপজা ও শিপ-স্মার্ট ডাটা টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানির মধ্যে একটি লিজ চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান এবং শিপ-স্মার্ট ডাটা টেকনোলজি (বাংলাদেশ) কোম্পানির পরিচালক জংগুই জাঙ্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে সই করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys