1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

এবার সুশান্তের বৌদির আত্মহত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

নিউজ ডেস্ক: দেবরের মৃত্যুশোক সহ্য করতে না পেরে এবার আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুতের বৌদি। সুশান্তের মৃত্যুর রেশ না কাটতেই বিহারের বাড়িতে তার মরদেহ পাওয়া গেছে।

মাত্র ১ দিন আগে পরিবার হারিয়েছে ৩৪ বছর বয়সী সুশান্তকে। ছোট ছেলের শোকে বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন বাবা। আর এবার দেবরের মৃত্যুশোক সামলাতে না পেরে মারা গিয়েছেন সুশান্তের বৌদি।

রোববার দুপুরে টিভির পর্দা থেকেই পরিবার জানতে পারেন, সুশান্তের আত্মহত্যার খবর। এরপরেই যেনো শোক নেমে আসে সুশান্তের আদি বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায়। সেখানেই কেটেছে তাঁর শৈশব। বিহারের সেই বাড়িতেই থাকতেন সুশান্তের দাদার স্ত্রী সুধা দেবী। মুম্বইতে সুশান্তের শেষকৃত্যের সময়ই নাকি মৃত্যু হয়েছে বৌদি সুধা দেবীর। প্রিয় দেবরের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি। রবিবার সুশান্তের আত্মহত্যার খবর পৌঁছনোর পর থেকেই খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

রোববার দুপুরে মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। গতকাল মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।প্রাথমিকভাবে মনে করে হচ্ছে, অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys