বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

এবার শ্বেতাঙ্গ দম্পতি কৃষ্ণাঙ্গ নারীকে গুলি করার হুমকি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে এবার কার পার্কিং নিয়ে ঝগড়ার এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ এক নারীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে শ্বেতাঙ্গ এক দম্পতি।

এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।খবর বিবিসির।

এ নিয়ে নতুন করে দাঙ্গা বাধার আগেই পুলিশ বন্দুক তাক করা শ্বেতাঙ্গ নারী জুলিয়ান ওয়েস্টেবার্গ(৩২) ও তার স্বামীকে গ্রেফতার করেছে।

ডেট্রয়েটের অরিয়ন শহরে এ ঘটনা ঘটে। জুলিয়ান ওয়েস্টেবার্গের স্বামী এরিক(৪২) গাড়ি পার্কিংয়ের সময় অসাবধানতাবশত ১৫ বছরের কৃষ্ণাঙ্গ কিশোরী মাকায়লার গায়ে ধাক্কা দেন।

এ ঘটনায় মাকায়লার মা প্রতিবাদ করলে এরিকের স্ত্রী বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমে গুলি করার চেষ্টা করেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মিশেল বাউচার্ড গণমাধ্যকে বলেন, ফুটেজ দেখে জুলিয়ান ওয়েস্টেবার্গ ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys