সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

এবার শেহজাদ ও বুবলীকে নিয়ে আমেরিকা যাবেন শাকিব!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: এবার শেহজাদকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। শুধু তাই নয় তাঁকে নিয়ে ঘুরে বেড়াবেন। বিষয়টি শাকিব খান নিজেই জানালেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান।

এক মাসেরও বেশি সময় পর তিনি দেশ ফিরলেন। ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শেহজাদের বিষয়টি উল্লেখ করেন। আর যেহেতু শেহজাদ যাবেন, স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে বুবলী যাভেবন এই সফরে।

শাকিব খান বলেন, ‘এবার আমেরিকায় গিয়েছিল জয়।

জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তাঁকে একটা ভালো স্মৃতি দেওয়ার দরকার ছিল। জয়কে একটা ভালো স্মৃতি দিয়েছি। এরপরে শেহজাদকে নিয়ে যাব।

শেহজাদকে নিয়ে ঘুরে বেড়াবো। তাঁকে একটা ভালো স্মৃতি দিতে হবে। শিশুদের এই ম্মোরিজ খুবই গুরুত্বপূর্ণ।’
সকাল ৮.৪৫ মিনিটে দেশের মাটিতে অবতরণ করার কথা থাকলেও বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা। শাকিবকে বরণ করতে বিমানবন্দরে যান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।

শাকিবকে দেখেই জড়িয়ে ধরেন আদনান। পরে ফেসবুকে বেশকিছু ছবি পোস্ট করে লেখেন ব্রাদারহুড। শাকিবের প্রিয়তমা সিনেমাটির প্রযোজক তিনি।

শাকিব খান দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দেশের মানুষের ভালোবাসার কাছে আমার মাথা অবনত হয়ে আসে। আমি সাংবাদিক, ভক্তসহ এদেশের মানুষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষ্যেই দেশটিতে উড়াল দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys