বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

এবার মা হচ্ছেন ক্যাটরিনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: গেল মাসে মা হওয়ার খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন বলিউড তারকা আলিয়া ভাট। বিয়ের আড়াই মাসের মাথায় অভিনেত্রীর মুখ থেকে এমন খবর যেন বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে। এবার আলিয়ার পর ক্যাটরিনা কাইফের মা হওয়ার খবর নিয়ে বলিউড পাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছে।

জিনিউজসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ‘আজব প্রেম কি গজব’র অভিনেত্রী। এরপর থেকেই নানা সময়ে গুঞ্জন উঠেছে তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। আবার সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকছেন এই অভিনেত্রী। জনসমক্ষেও তাকে খুব একটা দেখা যাচ্ছে না। আর তাতেই নেটিজেনদের একাংশের সন্দেহ হয়েছে, অভিনেত্রীও হয়তো সন্তানসম্ভবা।

যদিও ক্যাটরিনা কাইফকে দেখা যাবে ‘ফোন ভূত’ সিনেমায়। এতে সিদ্ধান্ত চতুর্বেদি আর ঈশান খট্টরের সঙ্গে অভিনয় করেছেন তিনি। যদিও নিজের এ সিনেমা নিয়ে পোস্ট করেছিলেন। তারপর ফের আড়ালে এই অভিনেত্রী।

এ ছাড়া কফি উইথ করণের নতুন সিজনেও দেখা যাবে না ক্যাটরিনাকে। এসব কারণেই ভক্তদের মধ্যে সন্দেহের দানা বেধেছে নানা প্রশ্নের। আগামী শনিবার ক্যাটরিনার জন্মদিন, কেউ কেউ মনে করছেন, সেই দিনই নাকি সুখবর দেবেন অভিনেত্রী!

বিয়ের পর ব্যক্তিগত বা পেশাগত জীবন সমানতালে চালিয়ে যাচ্ছেন সদ্য বিবাহিত এই নায়িকা। সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’তে দেখা যাবে ক্যাটরিনাকে। এ ছাড়াও জোয়া আখতার পরিচালিত রোড ট্রিপ ড্রামা ‘জি লে জারা’তেও কাজ করবেন এই বলিউড সুন্দরী।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys