সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

এবার বিচ্ছেদের পথে ট্রুডো দম্পতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। আলাদা হয়ে যাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন খোদ প্রধানমন্ত্রী।

গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

ইনস্টাগ্রামে পোস্টে জাস্টিন ট্রুডো লেখেন, ‘অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।’

পোস্টের পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেছেন।

 

৫১ বছর বয়সী জাস্টিন ও ৪৮ বছর বয়সী সোফি ২০০৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের ১৮ বছরের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

সোফি আগে সম্প্রচার মাধ্যমে একজন উপস্থাপক হিসেব কাজ করতেন। বর্তমানে লিঙ্গ সমতা ও মহিলাদের অধিকারের মতো বিষয়গুলোতে আইনজীবী হিসেবে কাজ করছেন। স্বামী জাস্টিনের প্রচারণায় সম্মুখভাগে থাকতেন তিন সন্তানের এই মা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys