মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

এবার করোনা ভাইরাসে আক্রান্ত ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের উপ-স্বাস্থমন্ত্রী ইরাজ হারিরচি। সংবাদ সংস্থার আইএলএনএ এর প্রতিবেদনে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী করোনা ভাইরাসে আক্রন্তের বিষয়টি জানানো হয়। গত সোমবার সংবাদ সম্মেলনে সংসদ সদস্য বলেছেন, ইরানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপরই উপ-স্বাস্থ্যমন্ত্রীর আক্রান্তের বিষয়টি জানা গেলো। খবর: আল জাজিরা।

মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সরকারী সংখ্যা অনুসারে, ইরানে ৯৯জন আক্রন্তের মধ্যে ১৫ জন মারা গেছে।

ইরানে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সবশেষ তথ্য জানাতেন হারিরচি। ইরানে নতুন করে তিনজন করোনায় মারা গেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করার পর হারিরচির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলো।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নতুন করে মৃত্যু হওয়াদের মধ্যে মধ্যাঞ্চলীয় মারকাজি প্রদেশের দুজন বয়স্ক নারী রয়েছেন। আরেকজন ব্যক্তির মৃত্যু হয়েছে উত্তরাঞ্চলীয় আলবোরজ প্রদেশে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকেন্দ্রের প্রধান কিয়ানুশ জাহানপুর মঙ্গলবার বলেছেন, মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys