বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

একমঞ্চে শাকিব-সাকিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: একজন অভিনয়ের ভূবণের সুপারস্টার আর অন্যজন ক্রিকেটের বিশ্বমঞ্চে অলরাউন্ডার। দুজনই দুই অঙ্গনে সেরা। আর নিজ কাজ দিয়ে বাংলাদেশকে তুলে ধরছেন বিশ্বের দরবারে। বলা হচ্ছে, চিত্রনায়ক শাকিব খান ও ক্রিকেটার সাকিব আল হাসানের কথা। কাকতালীয়ভাবে এ দুজনই এখন আমেরিকাতে। আর এ কারণে দুজন বসলেন একই মঞ্চে।

তাদের নিয়ে শো টাইম মিউজিক আয়োজন করে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। গতকাল শুক্রবার রাত আটটায় নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ এটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, ‘সাকিব আল হাসান এবং শাকিব খান দুজনই বাংলাদেশের গর্ব। দুজনই নিজেদের অঙ্গনের সবচেয়ে বড় তারকা। যুক্তরাষ্ট্রেও তাদের অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে। তাদের কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন।’

এদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে অবসর কাটাচ্ছেন সাকিব। দেশে সম্প্রতি করেছেন একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন। সেটি সেরেই আমেরিকা উড়াল দেন এই তারকা।

অন্যদিকে, গত নভেম্বর থেকে আমেরিকাতে আছেন শাকিব খান। পেয়েছেন গ্রিন কার্ডও। নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার কাজ শেষ করে দেশে ফেরার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys