বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

একদিনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড রেকর্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। শুক্রবারও দেশটিতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর আগে করোনায় বিশ্বের আর কোনও দেশে একদিনে এত বেশি সংখ্যাক মানুষ প্রাণ হারায়নি।

জনস হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সেখানে ২ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্রে করোনায় সবমিলিয়ে মারা গেছেন ১৮ হাজার ৭৪৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইতালির মৃত্যুহারের কাছাকাছি।

ইতালিতে করোনায় সবমিলিয়ে ১৮ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র করোনায় মৃত্যুতে যে কোনও সময় ইতালিকে হটিয়ে শীর্ষে উঠে যাচ্ছে। এখন পর্ন্ত ইউরোপের এই দেশটিতেই করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় এখনও সর্বোচ্চ স্থানটি ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবারও সেখানে নতুন করে কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজারের বেশি মানুষ। ফলে দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২ হাজার ৮৭৬য়ে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys