1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

এই যুদ্ধই হবে পুতিনের শেষ: বেন ওয়ালেস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: ইউক্রেনের চলমান রুশ সামরিক আগ্রাসনই হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শেষ। এমন মন্তব্য করেছেন বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, পুতিনের ক্ষমতা কমে আসছে এবং ইউক্রেনে পুতিনের আক্রমন ব্যর্থ হবে। ইউক্রেনীয়দের প্রতিরোধকামী মনোভাব এবং দেশটির আয়তনের কারণে সেটি দখল করা অসম্ভব বলেও জানান তিনি। এ খবর দিয়েছে ডেইলি পোস্ট।

ওয়ালেস বলেন, ভবিষ্যতে কেউ ভ্লাদিমির পুতিনের ফোন কল রিসিভ করবে না। যদিও ইউক্রেনকে কীভাবে সাহায্য করা সম্ভব তা নিয়ে বাস্তবিক চিন্তা করতে হবে বৃটেনকে। ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধ এড়িয়ে ইউক্রেনকে সাহায্য করে যেতে একটি কঠিন ভারসাম্য বজায় রাখতে হবে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বারবার নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ জানিয়েছেন ন্যাটোর কাছে। তবে বৃটেন এই আবেদন প্রত্যাখ্যান করেছে।

কারণ নো ফ্লাই জোন কার্যকর করতে হলে ন্যাটোর যুদ্ধবিমানকে রাশিয়ার যুদ্ধবিমানের সঙ্গে লড়তে হবে। ওয়ালেস বলেন, বৃটেন ইউক্রেনকে কোনো যুদ্ধবিমান সরবরাহ করবে না। তবে পোল্যান্ড যদি সেটি করে তাহলে তাকে সমর্থন দেবে বৃটেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys