বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

এইচএসসি পরীক্ষায় যে ফল করলেন দীঘি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ রোববার। আর এবার পরীক্ষার্থী ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পরীক্ষায় ফলাফল ৩.৭৫ (এ মাইনাস)। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই চিত্রনায়িকা।

দীঘি বলেন, ‘আমি যে এ মাইনাস পেয়েছি এতেই অনেক খুশি। সারাদিন শুটিং শেষ করে পড়াশোনা, আবার মহামারীর মধ্যে পড়াশোনায় ঠিক মতো মনও বসাতে পারিনি। রেজাল্ট যে দিয়েছে এই বেশি। এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে পরিকল্পনা করতে হবে।’

শিশু শিল্পী হিসেবে শোবিজে পা রাখেন দীঘি। মোবাইল কম্পানির বিজ্ঞাপনে ময়না পাখির নাম ধরে ডাকা দীঘির একটি সংলাপ দেশজুড়ে সাড়া ফেলেছিল। ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান তিনি।

দীঘি এখন বাংলা সিনেমার নায়িকা। নায়িকা হিসেবে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’সহ কাজ করছেন হাফ ডজন সিনেমায়। বর্তমানে তার হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্মের কাজ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys