1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ঋতুপর্ণা করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: বলিউডের পর এবার করোনার থাবা টলিউডে। পশ্চিমবাংলার এই ইন্ডাস্ট্রি থেকে করোনায় আক্রান্ত হয়েছেন একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে তিনি সিঙ্গাপুরে আইসোলেশনে রয়েছেন। সোমবার রাতে ঋতুপর্ণা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।

অক্সফোর্ডের টিকা নিরাপদ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ভারতজুড়ে আবারও বেড়েছে করোনার দাপট। বিশেষ করে মুম্বাইয়ে। তারই মধ্যে পুরোদমে চলছে শুটিং। যার জেরে বলিউড থেকে ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা রণবীর কাপুর, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী তারা সুতারিয়া।

এবার টলিউড থেকে পাওয়া গেল ঋতুপর্ণার করোনা আক্রান্তের খবর। তবে এই অভিনেত্রী জানিয়েছেন, তার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। তার পরও তিনি প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছেন। ইনস্টাগ্রামে এসব কথা জানিয়েছেন ঋতুপর্ণা।

সোমবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘শরীর ভালোই আছে। আমার পরিবার ও কর্মীরাও সুস্থ আছেন। চিকিৎসক যা বলছেন, সেটা মেনে চলছি। প্রার্থনা ও শুভকামনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাই।’

এদিকে, ঋতুপর্ণাকে নিয়ে কিছু দিন আগে গুজব রটেছিল যে, তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। কিন্তু এই গুজব কানে যেতেই ঋতুপর্ণা স্পষ্ট জানিয়ে দেন, তিনি এখনই দলীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না। আপাতত অভিনয় নিয়েই মেতে থাকতে চান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys