সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

উৎসবের মাঝে নিঃস্ব হওয়া মানুষগুলোকে ভুলে গেলে চলবে না

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহা আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত এক অনন্য আনন্দ উৎসব। যে সত্য, সুন্দর ও কল্যাণ মূর্ত হয় মানুষের জীবনে, তার জন্য চরম ত্যাগ স্বীকারের এক প্রতীকী আচার এই কোরবানি। ঈদুল আজহার প্রকৃত উদ্দেশ্য নিজের অহমিকা ও উচ্চাভিলাষ উৎসর্গ করা। পশু কোরবানির ভেতর দিয়ে মানুষের ভেতরে থাকা পশুশক্তি, কাম-ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা ইত্যাদি রিপুকেই ত্যাগ করতে হয়। তাই শুধু পশু নয়, প্রয়োজন পশুত্বের কোরবানি। কোরবানিদাতা শুধু পশুর গলায় ছুরি চালান না, তিনি তাঁর সব কুপ্রবৃত্তির ওপরও ছুরি চালিয়ে তাকে নির্মূল করেন। এটাই হলো কোরবানির মূল শিক্ষা। পশু কোরবানির ক্ষেত্রে এ অনুভূতি অবশ্যই প্রয়োজন।

আসন্ন পবিত্র ঈদুল আজহার ঈদ সচেতনতা নিয়ে সমাজকে ভাবিয়ে তুলেছে। গত ঈদের অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না। বর্তমান সময়ের করোনা সংক্রমণের অনেকটাই বেড়েছে গত ঈদে ঘরমুখো মানুষের স্বাস্থ্যবিধি অমান্য করে যাওয়া-আসায়। এ পর্যায়ে ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতির মর্যাদা দিতে হবে যেমন, অন্যদিকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে করোনা সংক্রমণ ও মৃত্যু রোধ করতে হবে।

তারপরও কোরবানিরত্যাগের শিক্ষা সংকটময় এই সময় পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে৷ ইসলামের বিধান অনুযায়ী, কোরবানিকৃত পশুর তিন ভাগের একভাগই আত্মীয়-স্বজন আর দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতে হয়৷ চামড়া থেকে বিক্রিত অর্থও শুধু গরিবরাই পাবে৷ ত্যাগের এই শিক্ষা এখন গুরুত্বপূর্ণ অন্য যেকোনো সময়ের চেয়ে৷ কাজ হারানো, দারিদ্র্যসীমার নীচে নেমে আসা মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য হয়ে উঠেছে ৷ উৎসবের মাঝে নিঃস্ব হওয়া মানুষগুলোকেও ভুলে গেলে চলবে না৷

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys