সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

উদ্ভাবন দিয়েই আত্মপরিচয় তুলে ধরবে ডিজিটাল বাংলাদেশ: জয়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কাউকে অনুকরণ করে নয়, নিত্য নতুন উদ্ভাবনের মধ্য দিয়েই ডিজিটাল বাংলাদেশ বিশ্বের কাছে নিজেদের আত্মপরিচয় তুলে ধরবে।

বৃহস্পতিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে সজীব ওয়াজেদ জয় এমন মন্তব্য করেন। জয় লিখেছেন, ‘আমাদের দেশের মোট জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশই তরুণ। এ তরুণ জনগোষ্ঠীই আমাদের সম্পদ। তরুণদের প্রশিক্ষিত করে আমরা যদি তথ্য-প্রযুক্তি খাতে কাজে লাগাতে পারি, তাহলে আমরা খুব দ্রুতই তথ্য-প্রযুক্তির বিশ্ববাজারের একটি উল্লেখযোগ্য অংশ অর্জন করতে পারব।’

তিনি আরও লিখেন, ‘বাংলাদেশ সরকার আইসিটি খাতে তাদের প্রশিক্ষণের জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এ প্রশিক্ষিত জনগোষ্ঠীকে তথ্য-প্রযুক্তি খাতে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে খুব দ্রুতই দেশে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা দেশে হাই-টেক পার্ক করেছি। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইন্টারনেট অবকাঠামো তৈরির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে আমরা নানা ধরনের সেবা প্রাপ্তির সুযোগ তৈরি করেছি। নানা ধরনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে আমরা স্বল্পমূল্যে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ ও ইন্টারনেট সেবা প্রাপ্তির ব্যবস্থা করেছি। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের অগ্রযাত্রা বজায় থাকবে।’

উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে জয় বলেন, ‘আপনারা আপনাদের নিজস্ব উদ্ভাবন এবং ভিশন ঠিক করুন, নিজস্ব ধারণা অনুসন্ধান করুন, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করুন, কাউকে নকল বা অনুকরণ করবেন না, উদ্ভাবন করুন।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys